

প্রশ্ন-উত্তর
সন্তান প্রসবের পরে রক্ত, নেফাসের বিধান
উত্তর দিয়েছেনঃ Hm Sulayman
২৫ জানুয়ারী, ২০২৬
আমার স্ত্রীর সন্তান প্রসবের পর বিশদিন রক্ত গেছে এরপর বিশদিন শুকনা ছিল আর রক্ত যায়নি আর যখন চল্লিশ দিন পূর্ণ হইছে তখন গোসল করছে নামাজ পড়ার উদ্দেশ্য গোসলের পর থেকে আবার রক্ত যাচ্ছে এখন করণীয় কি কুর আন হাদিস কি বলে
বিসমিল্লাহির রহমানির রহিম
বাচ্চা প্রসবের পর থেকে মহিলাদের যে রক্ত বের হয় সেটাকে বলা হয় নেফাস। শরীয়তের দৃষ্টিকোণ থেকে নেফাসের সর্বোচ্চ সময়সীমা হচ্ছে ৪০ দিন।
৪০ দিনের ঊর্ধ্বে কোনভাবে নিফাসের রক্ত বের হয় না। যদি বের হয় তাহলে সেটাকে নেফাস বলা হয় না, বরং সেটাকে ইস্তেহাযা তথা অসুস্থতা বলা হয়। যেহেতু আপনার স্ত্রীর মোটামুটি ৪০ দিন পূর্ণ হয়ে গিয়েছে। ৪০ দিন পরেই এখন আবার নতুন করে রক্ত বের হচ্ছে, তাহলে এটি ইস্তেহাযা।
আর ইস্তেহাযা অবস্থায় নামাজ ফরজ থাকে। আর ইস্তেহাযা বিধান হলো,যে ইস্তেহাযার দিনগুলোতে নামায,রোজা,কুরআন তেলাওয়াত এবং অন্যান্য ইবাদত সমূহ পালন করতে হবে।
আর ইস্তেহাযাগ্রস্থ নারী প্রত্যেক নামাযের ওয়াক্তের জন্য উযু করবে এবং ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত সে উযু দ্বারা নামায,কুরআন তেলাওয়াত,তাওয়াফ ইত্যাদি আদায় করবে। তবে শর্ত হলো উযু ভঙ্গকারী অন্য কোনো কারণ পেশ হতে পারবে না।
আর নামাযের ওয়াক্ত শেষ হতেই তার উযুও শেষ হয়ে যাবে। এবং পরবর্তী নামাযের জন্য পুনরাই উযু করা জরুরি। আর যদি উল্লেখিত নারীর ইস্তেহাযার রক্ত ধারাবাহিক ভাবে আসতে থাকে এবং এতটুকু সময়ের জন্যও বন্ধ না হয় যাতে পবিত্র-পরিচ্ছন্ন হয়ে ফরজ নামায আদায় করতে পারে তাহলে সে মহিলা মাজুর [তথা অপারগ]
এর হুকুমে গণ্য হবে।
আর মাজুরের হুকুম হলো যে,মাজুর ব্যক্তি প্রত্যেক নামাযের ওয়াক্ত আসার সাথে সাথেই নতুন উযু করবে এবং এ উযু দ্বারা পরবর্তী ওয়াক্ত পর্যন্ত ফরজ,নফল নামায যে পরিমাণ ইচ্ছা আদায় করতে পারবে এবং রোজা রাখা সহ কোরআনে কারীমও তেলাওয়াত করতে পারবে।
দলিল সমূহ:
عن أم سلمة رضي اللّٰه عنها قالت: کانت النفساء تقعد علی عهد رسول اللّٰه صلی اللّٰه علیه وسلم أربعین یوماً". (شامی بیروت ۱؍۴۳۲،)
سنن دارمی
"أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ قَالَ: قَالَ سُفْيَانُ: الطُّهْرُ خَمْس عَشْرَةَ
واكثره اربعون يوما والزائد عليه استحاضة لحديث ام سلمة ان النبي عليه السلام وقت للنفساء اربعين يوما وهو حجة على الشافعي في اعتبار الستين، ولو جاوز الدم الاربعين وكانت ولدت قبل ذلك ولها عادة في النفاس ردت الى ايام عادتها لما بينا في الحيض وان لم تكن لها عادة فابتداء نفاسها اربعون يوما لانه امكن جعله نفاسا.
الفتاوی الھندیة: (39/1، ط: دار الفکر)
(ودم الاستحاضة) كالرعاف الدائم لا يمنع الصلاة ولا الصوم ولا الوطء. كذا في الهداية
সাম্প্রতিক প্রশ্ন-উত্তর
সাম্প্রতিক প্রবন্ধ
Hm Sulayman - ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
Hm Sulayman - ৩ ফেব্রুয়ারী, ২০২৬
Hm Sulayman - ১১ জুন, ২০২৫
Hm Sulayman - ২৭ জুন, ২০২৫
Hm Sulayman - ১১ জুন, ২০২৫
© ২০২৬ শরয়ী সমাধান - সর্বস্বত্ব সংরক্ষিত
